ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তাবলিগ সদস্যদের চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট

    তাবলিগ সদস্যদের চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে পটুয়াখালীতে তাবলিগ জামাতে আসা ১৩ সদস্যের সবকিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

    শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


    অসুস্থ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে ওঠেন তারা ১৫ জন। সকাল থেকে ধর্মের প্রতি স্থানীয়দের দাওয়াত দেন তারা। এরপর রাতে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন। ফজরে সময় তাবলিগের দুই সদস্য ঘুম থেকে উঠে বাকি ১৩ সদস্যকে ঘুমাতে দেখে বিষয়টি স্থানীয়দের। পরে অচেতন অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ জানান, ঘটনা জানার পরই পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ