ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে জিয়াউদ্দিন হায়দার চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বরিশালে তীব্র বিদ্যুৎ সংকট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান চাঞ্চল্যকর তথ্য দিল নাসা, ধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’ বিসিএস পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আসছে
  • ঝালকাঠিতে কমিটি গঠনে অনিয়ম: বিএনপির একাংশের প্রতিবাদ সভা

    ঝালকাঠিতে কমিটি গঠনে অনিয়ম: বিএনপির একাংশের প্রতিবাদ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপির কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি ও ১০টি ইউনিয়নের সাবেক কমিটির নেতাকর্মীরা। 

    শনিবার বেলা ১১ টায় আমতলা রোডস্থ জেলা বিএনপির একাংশের কার্যালয় তারা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।  প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, সাধারণ সম্পাদক রেজাউল হক আজিম, দপ্তর সম্পাদক শাহআলম মল্লিক, হুমায়ুন খন্দারসহ ১০টি ইউনিয়নের সাবেক কমিটির নেতৃবৃন্দ। 

    বক্তারা অবিলম্বে এসব কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতা কর্মীদের সমন্বয় সদর উপজেলার ১০টি ইউনিয়নে কমিটি দেয়ার দাবি জানান। প্রতিবাদ সমাবেশে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, সম্প্রতি ঝালকাঠি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি কর্তৃক উপজেলার ৯টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ