ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ১০ বছর পর নায়িকার ঘরে স্বপ্নের গাড়ি

    ১০ বছর পর নায়িকার ঘরে স্বপ্নের গাড়ি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মমতা মোহনদাস। অন্য তারকাদের মতো বিলাসবহুল গাড়ির প্রতি তারও ভালোবাসা কম নয়। দীর্ঘ ১০ বছরের বেশি সময় অপেক্ষার পর স্বপ্নের গাড়ি কিনলেন এই অভিনেত্রী।

    হলুদ রঙের এ গাড়ির সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মমতা মোহনদাস। আর ক্যাপশনে লিখেছেন—‘আজ একটি স্বপ্ন পূর্ণ হলো। এই সূর্যরশ্মির জন্য এক দশকের বেশি সময় অপেক্ষা করেছি। আমার পরিবারে নতুন সদস্য হিসেবে যুক্ত করতে পেরে আমি গর্বিত। পোর্শ ৯১১ ক্যারেরা এস (রেসিং ইয়োলো)।’

    গাড়ি ও মোটর সাইকেলের প্রতি মমতার অন্যরকম আগ্রহ। প্রায়ই তার ইনস্টাগ্রাম পোস্টে ভেসে বেড়ায় মোটর সাইকেল ও গাড়ি চালানোর ছবি কিংবা ভিডিও। কয়েক মাস আগে একটি পোস্ট করেছিলেন মমতা। তাতে জানান, ১৫ বছর পর স্পোর্টস বাইক চালালেন তিনি। বেঙ্গালুরুতে থাকাবস্থায় বাইক রাইডের নানা স্মৃতিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

    ২০০৫ সালে মালায়ালাম ভাষার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মমতার। এরপর তামিল-তেলেগু ভাষার অনেক সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে মালায়ালাম ভাষার ৬টি ও তামিল ভাষার দুটি সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ