ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের
  • বৈঠকে বসে যেভাবে খুনসুটিতে মাতলেন মোদি ও বাইডেন

     বৈঠকে বসে যেভাবে খুনসুটিতে মাতলেন মোদি ও বাইডেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

    বৈঠকে ভারী বিষয়ে আলোচনার মধ্যেও দেখা গেল কিছু হালকা হাসির মুহূর্তও। বাইডেন এবং মোদি দু’টি চেয়ারে পাশাপাশি বসার পর বাইডেন বলেন, “আজ যেখানে ভারতের প্রধানমন্ত্রী বসেছেন, সেখানে প্রতিদিনই আমাদের ভাইস প্রেসিডেন্ট বসেন। যিনি ভারতীয় বংশোদ্ভূত। তার মা অত্যন্ত নামকরা বৈজ্ঞানিক।”

    আবার তেমনই সৌজন্য ফিরিয়ে দিয়েছেন মোদি। ২০১৩ সালে বাইডেন প্রথমবারের জন্য ভারত সফরে এসে জানিয়েছিলেন, তার এক দূর সম্পর্কের আত্মীয় মুম্বাইয়ে ছিলেন। তারও কয়েক বছর পর তিনি এ কথাও জানান যে, এখনও পাঁচজন বাইডেন (পদবির) লোক মুম্বাইয়ে আছেন, যাদের সঙ্গে তার পারিবারিক যোগ রয়েছে।
     
    বৈঠক শুরুর আগে মোদি তাকে বলেন, “আপনি আমাকে বলেছিলেন, ভারতে আপনার পদবির কিছু ব্যক্তি রয়েছেন, যারা আপনার সঙ্গে সম্পর্কিত। বিষয়টি নিয়ে আমি খোঁজও নিয়েছি, কিছু কাগজপত্রও সঙ্গে এনেছি, যদি আপনার কাজে লাগে।”

    এ কথা শোনার পর সহাস্যে বাইডেন বলেন, “আমরা কি তাহলে সম্পর্কিত?” মোদিও হেসে জবাব দেন, “নিশ্চিয়ই।”  

    সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য ইকোনমিক টাইমস, এএনআই 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ