ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • দাদাগিরি মঞ্চে প্রেমের কথা স্বীকার মিঠাইয়ের

     দাদাগিরি মঞ্চে প্রেমের কথা স্বীকার মিঠাইয়ের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ভারতীয় জনপ্রিয় নন ফিকশন শো ‘দাদাগিরি’র নতুন সিজন। বরাবরের মতো অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি। শো শুরুর দ্বিতীয় দিনেই দেখা যাবে জি বাংলার অন্যতম জনপ্রিয় মোদক পরিবারকে।

    সব জায়গার মতো দাদাগিরির মঞ্চে এসেও সবাইকে মাতিয়ে দিয়েছেন সৌমিতৃষা ওরফে মিঠাই। শুধু তাই নয়, দাদাকে মিষ্টিও খাইয়েছেন তিনি। বললেন, দাদাই নাকি মিঠাইয়ের তার ‘ছোট বেলার ভালোবাসা’।

    দীর্ঘ ২৮ সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষে ‘মিঠাই’। এবার ‘দাদাগিরি’ মঞ্চে আসছেন তারা। রোববারের এই বিশেষ পর্বে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির থাকবেন ‘মিঠাই’ পরিবারের মিঠাই, সিদ্ধার্থ, তোর্সা, সোম, নন্দা এবং রাজীব। আপাতত মোদক পরিবারে থেকে বেশ দূরত্বই তৈরি হয়েছে মিঠাইয়ের। সিরিয়ালের গল্প অনুযায়ী বেশ টানটান উত্তেজনা চলছে মিঠাই ও সিদ্ধার্থের মধ্যে। 

    স্বাভাবিকভাবেই এই পর্বে মোদক পরিবারের এতজন সদস্য একসঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বাসিত মিঠাই। এদিকে বেশ কিছুদিন আগে নাচকেই নিজের প্রথম ভালোবাসা বলে জানান সৌমিতৃষা।

    দাদাগিরি-র মঞ্চে মিঠাই। আর যেখানে মিষ্টিমুখ হবে না তা কী করে সম্ভব। তাই সেটে পৌঁছনো মাত্রই দাদাকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত হয়ে গেল মিঠাই। প্রোমাতে তাই দেখা গেছে। এমনিতেই ছটফটে স্বভাব, মজার মজার কথার জন্য দর্শকদের মধ্যে জনপ্রিয় সৌমিতৃষা।

    দাদাগিরি মঞ্চে গিয়ে চুপ করে থাকার পাত্রী নন মিঠাই। তাই দাদাগিরি শোটি সৌমিতৃষা আসলে কতটা ভালোবাসেন তা বোঝাতে গিয়েই মজা করে বলেন, দাদাগিরি হল তার ‘ছোট বেলার ভালোবাসা’। তা শুনে সৌমিতৃষার মাকে ফোন করতে বলেন সৌরভ। শুধু তাই নয় একে অপরের গোপন অনেক কথা ফাঁস করতে দেখা যাবে মিঠাই পরিবারের সদস্যদের।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ