ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিশ্বাসের মর্যাদা রাখবেন পরীমণি

    বিশ্বাসের মর্যাদা রাখবেন পরীমণি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রথম নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদ্দেদারকে নিয়ে নির্মাতা রাশিদ পলাশ নির্মাণ করছেন চলচ্চিত্র ‘প্রীতিলতা’। বাংলার স্বাধীনতার অগ্নিশিখা বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে ‘প্রীতিলতা’ টিম সংবাদ সম্মেলনের আয়োজন করে।

    শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এফডিসির ‘মান্না ডিজিটাল কমপ্লেক্সে’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান চরিত্র সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

    পরীমণি বলেন, ‘প্রীতিলতাকে ধারণ করা দুই মিনিটের ব্যাপার না। অনেক খাটতে হয়েছে। ‘প্রীতিলতা’ টিম আমার উপর যে বিশ্বাস রেখেছে সেই বিশ্বাসের প্রতিদান দিতে দুই বছর ধরে চরিত্রটির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার উপর যে এতো বড় দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি যেন ঠিকঠাকভাবে সেই দায়িত্ব পালন করেতে পারি। এবং নিজ চরিত্র সূক্ষ্মভাবে প্রীতিলতাকে ধারণ করতে পারি। এজন্য সবার আর্শিবাদ চাই।’


    এরই মধ্যে ‘প্রীতিলতা’ ছবির কিছু শুটিংও হয়েছে। এ সম্পর্কে পরীমণি বলেন, ‘আমরা যে অংশটি শুটিং করেছি সেটা আসলে প্রীতিলতার চরিত্র না, যেটা সামনে এসেছে সেই চরিত্রটার নাম অলিভিয়া। এসব চরিত্রের মধ্যে রয়েছে বড় চমক। এটা আমরা পর্দার জন্য রেখে দিলাম। আশাকরি আপনার সবাই আমাদের সঙ্গে থাকবেন।’


    সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। এতে পরীমণি ছাড়াও আরও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ