ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ছাত্রলীগ নেতাকে সংসদ সদস্যের চড়থাপ্পড়

    ছাত্রলীগ নেতাকে সংসদ সদস্যের চড়থাপ্পড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোটরসাইকেলবহরকে সাইড না দেওয়ায় নজরুল ইসলাম নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে। বুধবার বিকালে পাথরঘাটা পৌরশহরের স্টেডিয়াম মাঠে খেলা দেখতে আসা কয়েক হাজার দর্শকের সামনে এ ঘটনা ঘটে।


    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এদিন স্টেডিয়াম মাঠে পাথরঘাটা প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা ছিল। সেখানের প্রধান অতিথি ছিলেন শওকত হাচানুর রহমান রিমন।

    প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, স্টেডিয়াম মাঠে খেলোয়াড়বাহী একটি মাইক্রো নিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন পৌর ছাত্রলীগের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিএফডিসি মৎস্য পাইকার সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। মাঠের কাছাকাছি পৌঁছতে খেলোয়াড়বাহী মাইক্রোটি সংসদ সদস্যের মোটরসাইকেল বহরের সামনে পড়ে।

    এ সময় মাইক্রোটিকে সাইড দেওয়ার জন্য মোটরসাইকেল থেকে হর্ন বাজানো হয়। কিন্তু সড়ক সরু হওয়ায় মাইক্রোটি সাইড দিতে জায়গা পাচ্ছিল না। এতে  বিরক্ত ও ক্ষিপ্ত হন সংসদ সদস্য রিমন। পরে কিছুটা সামনে গিয়ে জায়গা পেয়ে মোটরসাইকেলবহরকে সাইড দেয় খেলোয়াড়বাহী মাইক্রোটি।

    ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, ‘সংসদ সদস্য রিমন মঞ্চে বসে আমাকে ডেকে পাঠান। তার সামনে আসতেই পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মধু আমাকে এমপির পা ধরে মাফ চাইতে বলেন। সামনে এগিয়ে যেতেই এমপি রিমন মাঠভর্তি দর্শক, খেলোয়াড় ও অতিথিদের সামনে আমাকে চড়থাপ্পড় দিতে শুরু করেন।’

    তিনি বলেন, ‘সংসদ সদস্য মাইক্রোর ড্রাইভারকে কিছু না বলে আমাকে কেন অপমান করলেন তা বুঝতে পারছি না। প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর স্ত্রী ও বর্তমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরার হয়ে শোক দিবসের ব্যানার ও পোস্টার লাগিয়েছিলাম। সম্ভবত সেই কারণে তিনি এ কাজ করেছেন।

    এ বিষয়ে জানতে সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের মোবাইল নম্বরে বারবার কল দেওয়া হয়। কিন্তু তিনি রিসিভ করেননি।

    সূত্র যুগান্তর 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ