ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন

    দিল্লির আদালতে এলোপাতাড়ি গুলি, হামলাকারীসহ নিহত ৩

    দিল্লির আদালতে এলোপাতাড়ি গুলি, হামলাকারীসহ নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের দিল্লির আদালতকক্ষে এলোপাতাড়ি গুলিতে হামলাকারীসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

    শুক্রবার উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষে এ ঘটনা ঘটে। খবর-টাইমস অব ইন্ডিয়া।

    টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এক মামলায় আদালতে আনা হয়েছিল দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীকে। এ সময় দুইজন সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করে। পরে আদালতকক্ষেই বিরোধী গ্রুপের সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় গোগী। এ সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীদের দু’জন নিহত হয়েছেন।
    গত এপ্রিলে জিতেন্দ্র গোগীকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। সন্ত্রাসী গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

    রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেন, আইনজীবীর পোশাক পরে বন্দুকধারীরা আদালতের মধ্যেই গোগীর ওপর গুলি চালায়। তারপর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ