ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • ঝালকাঠিতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    ঝালকাঠিতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ঝালকাঠিতে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় ফাতেমা কনভেশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার পর এই প্রথম ঝালকাঠিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম।

    জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক মানিক লাল ঘোষ, সাইদুর রহমান জুয়েল ও তামিম তালুকদার। সভায় পৌর যুবলীগের আহ্বায়ক আবদুল হক খলিফা, যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেন, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠুসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুবলীগ নেতা মো. কামাল শরীফ।

    যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে ঝালকাঠি জেলা কমিটি কখনো পূর্ণাঙ্গ হয়নি। আহ্বায়ক কমিটির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ অবস্থার অবসান ঘটানে কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে জেলা যুবলীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয় আগামী ডিসেম্বরে জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নতুন কমিটি গঠনের সুবাতাসে নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল পরিচালনার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ