ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • খেলা না হলেও ২৭ লাখ রুপির বিরিয়ানি খেয়েছে পাকিস্তানের পুলিশ

    খেলা না হলেও ২৭ লাখ রুপির বিরিয়ানি খেয়েছে পাকিস্তানের পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড দল। সফরকে ঘিরে বিপুল আয়োজন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

    আর  নিরাপত্তার অযুহাত দেখিয়ে একটি ম্যাচও না খেলে ফিরে এসেছে কিউইরা। এতে পিসিবির বিপুল পরিমাণ আর্থিক লোকসান হয়েছে। 

    পাক গণমাধ্যমের খবর, সিরিজ বাতিল হওয়ায় দেড় মিলিয়ন ডলার বা ১৩ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে পিসিবি। 

    একটি বলও যেখানে মাঠে গড়ায়নি তো এতো বড় অংকের খরচ কি হলো - সে প্রশ্নও উঠেছে।

    তা খতিয়ে দেখতে যে তথ্য পেল পিসিবি, কিউই সিরিজে মোটা অঙ্কের অর্থ খরচ হয়েছে বিরিয়ানির পেছনে! সফর সফল করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল পিসিবি। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করেছিল তারা। সিরিজ বাতিল হওয়ার আগ পর্যন্ত মোট ৮ দিন এসব পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করেন। আর সেসব পুলিশদের বিরিয়ানি খাওয়াতেই নাকি পিসিবির খরচ হয়েছে ২৭ লাখ রুপি!

    এতো অর্থ খরচ করেও পিসিবি চাইছিল নিশ্চিন্ত মনে সিরিজ খেলে যাক সফরকারীরা। কিন্তু একটি বলও মাঠে না গড়ানোয় পুলিশের বিরিয়ানির পেছনে খরচ হওয়া এই অর্থই এখন বেশ ভারী লাগছে পিসিবির কাছে। 

    কারণ পুলিশকে এত বিরিয়ানি খাইয়েও নিউজিল্যান্ড দলকে বোঝানো গেল না যে, তারা নিরাপদ।

    ক্রিকেটারদের নিরাপত্তার জন্য পাঁচজন এসপি ও এএসপিসহ পাঁচশরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছিল পিসিবি। প্রতিদিন তাদের দুই বেলা বিরিয়ানি খাওয়ানো হয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ