ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • ঝাড়ফুঁকে করোনার চিকিৎসা করা ওঝার করোনায়ই মৃত্যু

    ঝাড়ফুঁকে করোনার চিকিৎসা করা ওঝার করোনায়ই মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তার পানিপড়া বা ঝাড়ফুঁক সারাতে পারে করোনা — এমন দাবি তোলা এক ওঝা নিজেই হার মেনেছেন করোনার কাছে।বুধবার (২২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় করোনায় আক্রান্ত হয়ে মারা যান পানিপড়া দেয়া সেই ওঝা।

    মৃত ওই ওঝার নাম এলিয়ান্থা হোয়াইট (৪৮)। শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গন, বিনোদন ক্ষেত্রের তারকাদের পাশাপাশি দেশটির শীর্ষ রাজনীতিকদেরও পানিপড়া ও ঝাড়ফুঁক দিয়ে ‘চিকিৎসা সেবা’ দিতেন তিনি। এমনকি দেশের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও রয়েছেন এলিয়ান্থার রোগীর তালিকায়।


    গত নভেম্বরে এলিয়ান্থা ঘোষণা দিয়েছিলেন, ঝাড়ফুঁক ও পড়া পানির সাহায্যে তিনি শ্রীলঙ্কা থেকে করোনা মহামারি দূর করবেন।

    তার এই পানিপড়া চিকিৎসায় সায় দিয়েছিলেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ওয়ান্নাইয়ারাচ্চি; কিন্তু অনুমোদন দেওয়ার দুই মাসের মধ্যে করোনায় আক্রান্ত হন তিনিও। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে শেষ পর্যন্ত তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হতে হয়। এই ঘটনার জেরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব হারান তিনি। বর্তমানে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আছেন পবিত্র।

    এলিয়ান্থা হোয়াইট প্রথম আন্তর্জাতিক পরিমণ্ডলে আসেন ২০১০ সালে। ওই বছর ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার প্রকাশ্যে তাকে ধন্যবাদ জানান এবং বলেন, তার হাঁটুতে ইনজুরি ছিল এবং এলিয়ান্থার চিকিৎসায় সেই ইনজুরি দূর হয়েছে।

    এ বিষয়ে সংবাদমাধ্যমে তিনি আরও বলেন, হাঁটুর ইনজুরির কারণে দলের সঙ্গে তার দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত ছিল। এলিয়ান্থা হোয়াইটের কাছে চিকিৎসা নেওয়ার পর সেই ইনজুরি তো কেটেছেই, উপরন্তু সেই সফরে নিজের ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরি করতে পেরেছিলেন তিনি।

    শচীনের এই ঘোষণার পর ২০১০ সালে বার্তাসংস্থা এএফপিকে সাক্ষাৎকার দেন এলিয়ান্থা। সেখানে তিনি দাবি করেন, ১২ বছর বয়স থেকেই নিজের ভেতরে ‘বিশেষ শক্তি’ অনুভব করছেন তিনি।

    সাক্ষাৎকারে তিনি বলেন, শচীন ছাড়াও ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর ও আশীস নেহরার চিকিৎসা করেছেন তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাকে করোনা টিকা নেওয়ার জন্য পরিবারের সদস্যরা অনুরোধ করেছিলেন, কিন্তু তা অগ্রাহ্য করেছিলেন এলিয়ান্থা।

    বৃহস্পতিবার করোনা বিধি যথাযথভাবে মেনে কলম্বোর মূল শ্মশানে তার মরদেহ সৎকার করা হয়।

    শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এলিয়ান্থার মৃত্যুতে শোক জানিয়েছেন। এক টুইটবার্তায় রাজাপাকসে বলেন, ‘এলিয়ান্থা হোয়াইটের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবারের সদস্য ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। যেসব রোগী তার সংস্পর্শে সুস্থ হয়েছেন, তাদের মাধ্যমেই বেঁচে থাকবেন তিনি।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ