ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘে কাশ্মির প্রসঙ্গ টানলেন এরদোয়ান

    জাতিসংঘে কাশ্মির প্রসঙ্গ টানলেন এরদোয়ান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ৭৪ বছর ধরে আমরা কাশ্মির সমস্যা সমাধানের পক্ষেই কথা বলছি। জাতিসংঘের গৃহীত প্রস্তাবের মধ্যে থেকে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করবে দুই পক্ষ। এটাই আশা করি।  

    মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মির প্রসঙ্গে টেনে এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 

    জাতিসংঘে দেওয়া এরদোয়ানের এ বক্তব্য ভালো চোখে দেখছে না ভারত। এরদোয়ানের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই মন্তব্য অবাঞ্ছিত। অন্যদেশের সার্বভৌমত্বকে সম্মান করুক তুরস্ক। পাশাপাশি মনোযোগ দিক নিজের দেশে অভ্যন্তরীণ নীতি নির্ধারণে। 

    এরআগেও একবার ভিডিও বার্তায় কাশ্মির প্রসঙ্গ টেনে কথা বলেছিলেন তুর্কি প্রেসিডেন্ট। নিজ দেশের বাইরে এরদোয়ান যে কেবল কাশ্মির নিয়েই কথা বলেন তা নয় চীনের উইঘুর মুসলিম এবং মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের সমস্যার কথাও উঠে এসেছে তার কথায়। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ