ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • ঝালকাঠিতে জমির বিরোধে হামলা সংঘর্ষে আহত ৬

    ঝালকাঠিতে জমির বিরোধে হামলা সংঘর্ষে আহত ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলা শিকার হয়েছে ৩ ভাই। এসময় পরিবারের আরও ৩ নারী সদস্য আহত হয়।

    সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

    ঘটনার প্রত্যক্ষদর্শী সোহাগ ফকির জানায়, চলতি বছরের শুরুতে জামিতে গাছ কাটা নিয়ে আমার চাচাদের মাঝে বিরোধ দেখা দেয়। এঘটনায় কালাম ফকির মামলা করলে এর জের ধরে তাকে মারধর করে নেহার আলী ফকির, মালেক ফকির ও এসএম ফকির সহ তার ছেলেরা। এরপর ৬ মাস সব ভাইরা মিলেমিসে ছিল। হঠাৎ করে সোমবার কালাম ফকিরের বাড়ির চারদিকে গাছ লাগাতে থাকে নেহার আলী ফকির, মালেক ফকির ও এসএম ফকির সহ তার ছেলেরা। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে কালাম ফকির নলসিটি থানায় অভিযোগ করে। থানা থেকে পুলিশ তদন্তে আসলে নেহার আলী ফকির, মালেক ফকির ও এসএম ফকির সহ তার ছেলেরা হামলা চালায় কালাম ফকির, বাচ্চু ফকির,ইয়াকুব আলী ফকির, পারভীন, লাবনী, পিয়ারা বেগমের উপর। 

    তিনি আরও বলেন, এ ঘটনার পর আহতদের নলসিটি হাসপাতালে নিলে তাদের বরিশাল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের রেফার করা হয়। বর্তমানে তারা শেবাচিম চিকিৎসাধীন।

    এ ঘটনায় আহতরা হলেন, কালাম ফকির, বাচ্চু ফকির, ইয়াকুব আলী ফকির, পারভীন, লাবনী, পিয়ারা বেগম।

    এ বিষয়ে জানতে চাইলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান মতবাদকে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পরপরই মালেক ফকির নামে একজনকে আটক করা হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ