ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বাউফলে মৃৎশিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বাউফলে মৃৎশিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার মৃৎশিল্প ক্লাস্টার উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) উদ্যোগে  মঙ্গলবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বাউফল পৌরসভার কাগুজিরপুল পালপাড়ায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন মৃৎশিল্পী বিশেশ্বর চন্দ্র পাল।  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডঃ মো. মফিজুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রাহুল বড়ুয়া, বাউফল পৌরসভার সহকারী প্রকৌশলী মু. আতিকুল ইসলাম, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ওরফে বাচ্চু, পৌরসভার প্যানেল মেয়র আবদুল লতিফ খান ওরফে বাবুল, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শংকর কুমার পাল প্রমুখ। বাউফলে ছয় শতাধিক মৃৎশিল্প পরিবার রয়েছে।

    মতবিনিময় শেষে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান পালপাড়ার মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী, কারখানা ও ফায়ারিং স্পট পরিদর্শন করেন।
    মফিজুর রহমান বলেন,বাউফলের মৃৎশিল্পকে আধুনিকায়ন করার জন্য  সব ধরণের সহযোগিতা করা হবে। খুব শিগগির মৃৎশিল্পীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ