ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বাউফলে মাছের পোনা অবমুক্তকরণ

    বাউফলে মাছের পোনা অবমুক্তকরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার পটুয়াখালীর বাউফল উপজেলায় সরকারি খাল, প্রাতিষ্ঠানিক পুকুর ও প্লাবনভূমিতে কাপ জাতের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

    মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা দশমিনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব আলম তালুকদার প্রমুখ।

    মাহবুব আলম বলেন, বন্যায় প্লাবিত ধান ক্ষেত, প্লাবনভূমি, সরকারি খাল ,প্রতিষ্ঠানিক পুকুরসহ মোট ১৪ টি জলাশয়ে রুই, কাতল ও মৃগেল মাছের ৪৮২ কেজি  পোনা অবমুক্ত করা হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ