ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নলছিটিতে গরু চুরির অভিযোগে শিপন মোল্লা আটক

    নলছিটিতে গরু চুরির অভিযোগে শিপন মোল্লা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। 

    স্থানীয়রা জানায়, দক্ষিণ ভবানীপুর গ্রামের আবদুল গণি খলিফার বাড়ির গোয়াল ঘরে রাত দেড়টার দিকে একদল গরু চোর হানা দেয়। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। এ সময় আশেপাশের লোকজন এসে মো. শিপন মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। আটক হওয়া ব্যক্তি বরিশাল বন্দরের কাউয়ার চর এলাকার শাহ আলম মোল্লার ছেলে। 

     নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, রাতে চোর সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামের লোকজন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ