ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • সংবাদ সম্মেলনে অভিযোগ

    রাজাপুরে প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে হিন্দু পরিবার

    রাজাপুরে প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে হিন্দু পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামের কামারখালি এলাকার মৃত জজ্ঞেস্বর হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার প্রতিপক্ষের নানা হুমকি ও চাদাঁবাজির ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    মঙ্গলবার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত অভিযোগে স্বপন হাওলাদার জানান, স্থানীয় চানু গাজির ছেলে প্রতিপক্ষ পিনু গাজি ও ওয়াদুদ তালুকদারের ছেলে আমান তালুকদার মিলে স্বপন হাওলাদারের কাছে ২ লাখ টাকা চাদা দাবি করে এবং হত্যার হুমকি দেয়। জীবনের ভয়ে তিনি ৫০ হাজার টাকা দেই। প্রতিপক্ষের দাবিকৃত বাকি টাকা না দিলে জবাই করে হত্যার হুমকি দেয়া হয়।

     এমন পরিস্থিতিতে নিরূপায় হয়ে গত ৭ আগস্ট ঝালকাঠি আদালতে মামলা করেন স্বপন হাওলাদার। মামলা করার পরে প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে নানাভাবে হুমকি দিলে ভয়ে পরিবার নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন স্বপন হাওলাদার। এ সুযোগে ঘরের ২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে ঘরে গরু পালন করছে প্রতিপক্ষরা। এছাড়া চাষের জমি ও গাছ কেটে নিয়ে স্বপনের কাছে টাকা পাবে বলেও লোকজনকে বলে বেড়াচ্ছে, যা সত্য নয় বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ৬ আগস্ট সকালে তার ৫ বছরের শিশু কন্যা ছোহাকে তুলে নিয়ে একটি ঘরে দুপুর পর্যন্ত আটকে রাখে

    । নলছিটির ভবানীপুর গ্রামে তার শ^শুরবাড়িতে গিয়েও প্রতিপক্ষরা খোজাখুজি করায় বর্তমানে পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন স্বপন হাওলাদার। এসব অভিযোগ অস্বীকার করে পিনু গাজি জানান, জমি বিক্রি করার কথা বলে স্বপন ৫০ হাজার টাকা নিয়ে সেই জমি অন্যদের কাছে বিক্রির করার চেস্টা করতেছে এবং এ কারনে স্বপন বাড়িতেও আসছে না। হত্যার হুমকি বা গাছ কাটার অভিযোগ আদৌও সত্য নয় বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শুক্রবার মিমাংসার কথা চলছে। রাজাপুর থানার এসআই মোঃ খোকন জানান, এ বিষয়ে স্বপন আদালতে মামলা করেছে। মামলার বিষয়টি ঘটনাস্থলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ