ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় অবৈধ জাল উদ্ধার, তিন ব্যবসায়ীকে জরিমানা

    আগৈলঝাড়ায় অবৈধ জাল উদ্ধার, তিন ব্যবসায়ীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পয়সারহাট বন্দরে বিপুল পরিমান অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ জাল বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।  

    উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট বন্দরে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ হাজার মিটার অবৈধ ৩টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। 

     অবৈধ জাল বিক্রির অপরাধে লোকমান হোসেনকে ৫ হাজার টাকা, আতাউর কাজীকে ২ হাজার টাকা ও শ্রী কুমার শীলকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু। 

    পরে অবৈধ জাল উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনের ব্রীজের উপর পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শেখর চন্দ্র সোম, সহকারী কমিশনার (ভূমি) অফিসের পেশকার সোহেল আমিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা । 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ