ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ৪০ মিনিটের বেশি ব্যবহার করা যাবে না টিকটক 

    ৪০ মিনিটের বেশি ব্যবহার করা যাবে না টিকটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটক এবার তাদের ব্যবহারকারীদের জন্য নতুন এক নিয়ম চালু করেছে। নতুন এ নিয়মে ১৪ বছরের নিচে ব্যবহারকারীরা ৪০ মিনিটের অধিক টিকটক ব্যবহার করতে পারবে না।

    টিকটকের চীনা সংস্করণ ডুয়িং নতুন নিয়ম চালু করেছে। নতুন এ নিয়মে চীনে ১৪ বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য ‘ইয়ুথ মুড’ নামে একটি ফিচার চালু করা হয়েছে। এর মাধ্যমে অযাচিত ভিডিও রোধ করা যাবে বলে জানিয়েছে অ্যাপসটির কর্তৃপক্ষ।

    রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ুথ মুডের মাধ্যমে চৌদ্দ বছরের নিচে যারা রয়েছে তারা দিনে মাত্র ৪০ মিনিট টিকটক ব্যবহারের সুযোগ পাবে। সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই সময়ের মধ্যে ৪০ মিনিটের জন্য তাদের টিকটক ব্যবহার করতে হবে।

    তরুণদের সুরক্ষায় এমন পদক্ষেপ টিকটকের ইতিহাসে সবচেয়ে কঠিন বলে জানান ডুয়িং। চলতি বছর চীনা কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহারে নতুন নীতিমালা আরোপ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা যাবে। ইন্টারনেটে এমন কিছু সেলিব্রেটি রয়েছে, যাদের অন্ধ ভক্ত রয়েছে। ফলে তাদের অনুসরণ করে অপরাধের মাত্রা বাড়তে থাকে।

    এদিকে জনপ্রিয় ‘উইচ্যাট’ নামের ম্যাসেজিং অ্যাপসটিও ইয়ুথ মুড চালু করেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ