ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • পর্নকাণ্ডে ২ মাসের জামিন পেলেন শিল্পার স্বামী 

    পর্নকাণ্ডে ২ মাসের জামিন পেলেন শিল্পার স্বামী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে জামিন পেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। পর্নগ্রাফি মামলায় টানা ২ মাস কারাবাসের পর সোমবার (২০ সেপ্টেম্বর) আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছেন। ৫০ হাজার রুপি মুচলেকা দেয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

    জামিন পেলেও আজই ছাড়া পাননি রাজ কুন্দ্রা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা নাগাদ কারাগার থেকে তিনি মুক্তি পাবেন বলে জানা গেছে।


    শনিবার (১৮ সেপ্টেম্বর)জামিনের আবেদন করেছিলেন রাজ। তার দাবি ছিল, তাকে ফাঁসানো হচ্ছে। এছাড়া তিনি যে পর্ন বানানোর সঙ্গে যুক্ত, এর কোনও প্রমাণ সাপ্লিমেন্টারি চার্জশিটে নেই। এই আবেদনের প্রেক্ষিতেই আদালত তার জামিন মঞ্জুর করেন।

    উল্লেখ্য, গত ১৯ জুলাই পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে। ‘হটশটস’ও ‘বলিফেম’নামের দুটি অ্যাপ তৈরি করে সেগুলোতে পর্নভিডিও প্রচার করতেন তিনি। তার সঙ্গে যুক্ত প্রায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

    এরপর গত ১৫ সেপ্টেম্বর রাজ কুন্দ্রার বিরুদ্ধে ১ হাজার ৪০০ পাতার চার্জশিট দাখিল করে মুম্বাই অপরাধ দমন শাখা। সেই চার্জশিটে রাজের শ্যালক প্রদীপ বক্সীর নামও উল্লেখ করা হয়েছে।

    প্রসঙ্গত, অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে রাজ কুন্দ্রার বিয়ে হয় ২০০৯ সালে। দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হওয়া রাজ নানারকম ব্যবসার সুবাদে অঢেল অর্থসম্পদের মালিক হন। গত কয়েক বছরে তিনি পর্নভিডিওর ব্যবসা করেও নাকি প্রচুর অর্থ কামিয়েছেন। যদিও শিল্পা জানান যে, তিনি এসবের কিছুই জানতেন না। তার অগোচরেই রাজ এই কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ