ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • কলাপাড়ায় আলীপুর-মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রের উদ্বোধন 

    কলাপাড়ায় আলীপুর-মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রের উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর ও মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে ।  সোমবার দুপুর ২ টার দিকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি। এর আগে দুপুর ১ টার দিকে তিনি কলাপাড়া পৌরশহরে অবস্থিত বি.এফ.আর আই এর আওতাধীন নদী-উপকেন্দ্রের অফিস কাম গবেষনাগার ভবন উদ্বোধন করেন। 

    এসময় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব ড.আবু নঈম মুহাম্মদ আবদুস ছবুর, জনসংযোগ কর্মকর্তা মো.ইফতেখার হোসেন, বি.এফ.ডি.সি’র চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, প্রকল্প পরিচালক জামাল হোসেন মজুমদার, পরিচালক মনজুন হাসান ভুইঁয়া,কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, সহ সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস,  পৌর মেয়র বিপুল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন শীমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। 

    অফিস কাম গবেষনাগার ভবন উদ্বোধন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি ফেরদাউসুল হক গাজী। পরে মন্ত্রী বিকেল পৌনে তিন টার দিকে তাঁর পরবর্তী সফর হিসেবে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করেন। মন্ত্রীর মৎস্য অবতরন কেন্দ্রের উদ্বোধনে খুশি এলাকার হাজার জেলে সহ স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। এতে করে সরকারের রাজস্ব আয়ের ক্ষেত্রে সহায়ক হবে বলে ব্যবসায়ীরা উল্লেখ করেন। 

     আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রটি ১৫ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ১ একর ১০ শতাংশ জমির উপর নির্মিত হয় । অপরদিকে, মহিপুর অবতরন কেন্দ্রটি ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১ একর ৯ শতাংশ জমির উপর নির্মিত হয়েছে । এতে  হাজার হাজার জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের মাছ ক্রয়-বিক্রয় সহ ট্রলার থেকে সরবরাহে অনেক সহজ হবে বলে  স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফজলুর রহমান গাজী  জানিয়েছেন। 
     

     

    এনামুল হক /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ