ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বাউফলে ছাত্রলীগের মতবিনিময় সভা 

    বাউফলে ছাত্রলীগের মতবিনিময় সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মতবিনিময় সভা ও ছাত্রলীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে নয়ার হাট এলাকায় মতবিনিময় সভা ও ছাত্রলীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।  নওমালা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মো. হাসান রাঢ়ীর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মো. আবু তাহের খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল।

    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ফরাজি, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম ইউসুফ,দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন, নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদার,  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন, জেলা ছাত্রলীগের সদস্য মীর মো. মশিউর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদুর রহমান হাসান, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সহসভাপতি মো. রেজাউল করিম, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইউসুফ রানা, নওমালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম খান, নওমালা  ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সঈদ প্রমুখ।

    মেয়র জিয়াউল হক ছাত্রলীগের উদ্দেশ্যে  বলেন,স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইতিহাস ও ঐতিহ্যবাহী সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। সেই সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো কার্যকলাপ করা যাবে না।ছাত্রলীগকে মাদকমুক্ত থাকতে হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ