ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • জেমসকে থানায় মামলা করার পরামর্শ আদালতের

    জেমসকে থানায় মামলা করার পরামর্শ আদালতের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যান্ড তারকা জেমস বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করতে আদালতে এসে চলে গেলেন। রবিবার মামলা করতে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদন করতে আসেন। কিন্তু আদালতের পরামর্শে মামলা না করেই চলে যান তিনি।

    সকালে আদালতে এলেও বেলা ১টায় তিনি আইনজীবীর চেম্বার থেকে বের হয়ে মামলা না করেই চলে যান। এ সময় মামলার বিষয়ে জানতে চাইলেও তিনি সাংবাদিকদের কোনো কথা বলেননি। তবে এ বিষয়ে আইনজীবীর সাথে কথা বলতে বলেন।

    এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বলেন, জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন। শুনানিতে বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। তবে থানায় মামলা না নিলে আদালতে আসতে বলেন।

    নগর বাউল জেমসের আইনজীবী তাপস কুমার বলেন, বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন জেমস। আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

    জানা যায়, জেমসের অনুমতি ছাড়া তার গান নিজেদের নামে কপিরাইট করে রেখেছে বাংলালিংক। এ বিষয়ে জানার পর জেমস আদালতে উপস্থিত হয়ে মামলার আবেদন করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ