ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • নিজের গানেই সালমানকে জন্মদিনের শুভেচ্ছা পরীমনির

    নিজের গানেই সালমানকে জন্মদিনের শুভেচ্ছা পরীমনির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ। বেঁচে থাকলে আজ ৫১ বছরে পা রাখতেন তিনি।

    ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর নানার বাড়ি সিলেট নগরের দাঁড়িয়া পাড়ায় তার জন্ম। রোববার সালমান শাহের জন্মদিনে তাকে স্মরণ করে সামজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে তারকারা। সেই তারকাদের দলে যোগ দিলেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত নায়িকা পরীমনি। 

    সালমান শাহকে স্মরণ করে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘পৃথিবীতে সুখ বলে’ শিরোনামের একটি গানের ইউটিউব লিংক পোস্ট করেন পরীমনি।

    এই গানটি ১৯৯৬ সালে মুক্তি পাওয়া সালমান শাহর সিনেমা জীবন সংসার-এর। এতে সালমানের সঙ্গে অভিনয় করেছিলেন শাবনূর।

    তবে ২০১৯ সালে মুক্তি পাওয়া পরীমনি অভিনীত আমার প্রেম আমার প্রিয়া সিনেমায় সেই গানটি নতুন করে ব্যবহার করা হয় । এতে পরীমনির সঙ্গে অভিনয় করেন চিত্রনায়ক আর্জু।

    নিজের অভিনীত সিনেমার সেই গানটি পোস্ট করে পরীমনি লেখেন, ‘শুভ জন্মদিন সালমান শাহ।’

    ১৯৯৩ সালে ক্যারিয়ার শুরু করা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ অক্টোবর মারা যান। তার মৃত্যু আত্মহত্যা নাকি খুন সেটা এখনো রহস্যাবৃত। 

    প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে পা রাখেন চলচ্চিত্র অঙ্গনে। প্রথম সিনেমাতেই জয় করে নেন দর্শকদের মন। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেসব চলচ্চিত্রের প্রায় সবগুলোই দর্শকনন্দিত। মৃত্যুর এতো বছর পরও ভক্তদের মনের মণিকোঠায় রয়ে গেছেন বাংলা চলচ্চিত্রের এই স্বপ্নের নায়ক।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ