ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র'র উদ্বোধন সােমবার

    মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র'র উদ্বোধন সােমবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিনাঞ্চলের পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে নির্মান করা হয়েছে দু’টি অত্যাধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। আগামীকাল সোমবার দুপুর একটায় বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অবতরন কেন্দ্র দু’টির আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করবেন। এর ফলে এক ছাদের নিচে ট্রলার মালিক, জেলে, আড়ৎদার ও পাইকারসহ সকলেই মাছ ক্রয়-বিক্রয় করতে পারবে। আর মৎস্য খাতের ভোগান্তি এবং সমস্যা অনেকটাই লাঘব হবে বলে স্থানীয়রা মনে করেন।। 

    মৎস্য অবতরণ কেন্দ্র  উদ্বোধন কে কেন্দ্র করে মৎস্য বন্দর মহিপুর ও আলিপুরে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সাজানো হয়েছে নতুন সাজে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ২০১৬ সালের কলাপাড়া মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরে অবতরণ কেন্দ্রের স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। অবতরণ কেন্দ্রে মাছ ধরার ট্রলার থেকে নামানোর জন্য নির্মাণ করা হয়েছে উন্নত মানের পন্টুন ও গ্যাংওয়ে। থাকছে ১০ হাজার স্কয়ার ফিটের ওয়ার্কশন সেট, আইসপ্লান্ট, মাছ প্যাকেজিং করার জন্য আলাদা প্যাকেজিং সেট, আড়ৎদারদের অফিস কক্ষ,স্যানিটেশন ও পয়ঃনিষ্কাশনের আধুনিক সুযোগ সুবিধা। এছাড়া মাছ পরিবহনের জন্য তৈরি করা হয়েছে সাত হাজার স্কয়ার ফিটের ট্রাক স্ট্যান্ড।  

     মন্ত্রী একই দিন সকাল সাড়ে ১১ টার দিকে বি এফ আর আই এফ আওতাধীন নদী-উপকেন্দ্রর অফিস কাম গবেষনাগার নতুন ভবন  উদ্বোধন করেবেন। এ সময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিবুবর রহমান মহিব, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের সচিব রওনক মাহমুদ সহ মৎস্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। আলীপুর ও কুয়াকাটা মৎস্য সমবয় সমিতির সভাপতি মো. অনাছার উদ্দিন মোল্লা বলেন, মহিপুর এবং আলীপুরে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন। এক যোগে এ দু’টি অবতরণ কেন্দ্র   উদ্বোধন হবে। এর ফলে মহিপুর ও আলিপুরে শিববাড়িয়া নদীর দুই পাড়ে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ