ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বিগ বস ওটিটি জিতলেন দিব্যা

    বিগ বস ওটিটি জিতলেন দিব্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বিগ বস ওটিটি’ জিতলেন ভারতীয় টিভি অভিনেত্রী দিব্যা আগরওয়াল। শনিবার রাতে বিগ বস ওটিটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। 

    বিজয়ী হওয়ার দৌড়ে ছিলেন পাঁচ টপ ফাইনালিস্ট— শমিতা শেঠি, প্রতীক সহজপাল, দিব্যা আগরওয়াল, নিশান্ত ভাট ও রাকেশ বাপাট। তবে শেষ হাসি হাসলেন দিব্যাই।

    প্রথম রানারআপ হয়েছেন নিশান্ত। তৃতীয় অভিনেত্রী শিল্পা শেঠির বোন অভিনেত্রী শমিতা শেঠি।

    ফাইনালের দিন নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেন প্রতীক। ফলে বিগ বসের যে সিজনটি টিভিতে সম্প্রচারিত হবে, সেই সিজনে সরাসরি এন্ট্রি হয়ে যায় তার। 

    একই সঙ্গে দিব্যা বিজয়ী হওয়ায় তিনিও পেয়ে যান সালমান খান সঞ্চালিত এবারের বিগ বস সিজনে সরাসরি এন্ট্রি। এ ছাড়া পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি দিব্যা পেয়েছেন ২৫ লাখ রুপি। 

    এবারই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে ‘বিগ বস’ অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন নির্মাতা করন জোহর। গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি ছিলেন জেনেলিয়া ডিসুজা ও রিতেশ দেশমুখ। 

    সূত্র: হিন্দুস্তান টাইমস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ