ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ক্ষমা চাইলেন প্রিয়াংকা 

    ক্ষমা চাইলেন প্রিয়াংকা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এক মার্কিন টেলিভিশন রিয়েলিটি শো’য়ের বিচারক হিসেবে অংশগ্রহণ করতে চাওয়ার জন্য ক্ষমা চেয়েছেন।

    প্রিয়াংকা দ্য অ্যাক্টিভিস্ট নামে ওই রিয়েলিটি শো’য়ের ব্যাপারে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। 

    নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে তিনি জানান, গত এক সপ্তাহ ধরে আপনাদের প্রতিবাদ শুনে আমি সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই শো’য়ে বিভিন্ন বিষয় ভুলভাবে তুলে ধরা হয়েছে। আমি এতে অংশগ্রহণ করে আপনাদের কষ্ট দেওয়ার জন্য দুঃখিত।

    নির্মাতারাও রিয়েলিটি শো’য়ের নির্মাণ কাঠামোর জন্য ক্ষমা চেয়েছেন। ওই রিয়েলিটি শো’য়ের ঘোষণা দেওয়ার পর থেকেই অনলাইনে বিভিন্ন  নেতিবাচক মন্তব্য শুরু হয়। এসব নেতিবাচক মন্তব্যের ব্যাপারে প্রিয়াংকা ‘শুনেছেন’ বলে জানিয়েছেন।

    আসন্ন  জি২০ সম্মেলনে যোগাদানের জন্য স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশগত বিভিন্ন বিষয় নিয়ে আয়োজন করা হয় ওই রিয়েলিটি শো’য়ের।

    এই শো’য়ের প্রতি মানুষের নেতিবাচক মনোভাবের কারণ ছিল, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশগত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করানো এবং গুরুত্বপূর্ণ  বৈশ্বিক বিষয়গুলোকে রিয়েলিটি শো’তে নিয়ে আসা। 

    অবশ্য ওই রিয়েলিটি শো’য়ের শুটিং এরই মধ্যে ধারণ করা হয়ে গেছে। তাই রিয়েলিটি শো থেকে একে তথ্যচিত্রে রূপান্তর করা হবে বলে জানা গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ