ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • মেট্রোরেলের দুই টন মালামাল ভাঙারির দোকানে বিক্রি! 

    মেট্রোরেলের দুই টন মালামাল ভাঙারির দোকানে বিক্রি! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেট্রোরেল প্রকল্প থেকে চুরি করা মালামাল বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করতেন গ্রেফতার হওয়া চক্রটির সদস্যরা। কিছুদিন আগেও চক্রটি প্রকল্পের দুই টন মালামাল ভাঙারির দোকানে বিক্রি করেছে।

    প্রকল্পের বিভিন্ন মালামাল চুরির ঘটনায় দায়ের হওয়া মামলায় জড়িত চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে চক্রের প্রধান দেলোয়ার হোসেন, দুলাল হোসেন, হাসমত বেপারী, রবিন ও আনোয়ার হোসেন।

    এ সময় তাদের কাছ থেকে মেট্রোরেলের কাজে ব্যবহৃত এক টন ৩৫৪ কেজি চোরাই মালামাল ও তিনটি ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার রাজধানীর পল্লবী ও রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।


    শুক্রবার দুপুরে পল্লবী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পল্লবীর সিরামিক রোড এলাকা থেকে দুলাল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ চক্রের প্রধান দেলোয়ার হোসেনসহ বাকিদের গ্রেফতার করা হয়। এ চক্রের সঙ্গে আরও কেউ সংশ্লিষ্ট আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    তিনি বলেন, তারা প্রথমে মালামাল চুরি করে তা ভাঙারি হিসেবে প্রস্তুত করত। পরে প্রস্তুত করা মালামাল বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করতো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ