ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু

    বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।

    নিহতরা হলেন, সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীলমুদ গ্রামের শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৫৫), উজির আলীর ছেলে ইউসুফ (৪৮), নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮) ও মো.শহীদ উল্যার ছেলে মো. জুয়েল (১৬)। নিহত সবাই একই পরিবারের সদস্য বলে জানা যায়।

    শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীলমুদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

    বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন অর রশীদ ও সোনাইমুড়ি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুর রহিম সন্ধ্যার দিকে ধানি জমিতে নামে। এ সময় ধানি জমিতে থাকা পল্লী বিদ্যুতের ষ্ট্রিলের পিলারের সঙ্গে আব্দুর রহিম বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও ৩ জন বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হন। শেষে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    চেয়ারম্যান মিরন জানান, মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে এনে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ