ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • গাছের সাথে বাঁধা, মুখে স্কচটেপ প্যাঁচানো কিশোরের মরদেহ

    গাছের সাথে বাঁধা, মুখে স্কচটেপ প্যাঁচানো কিশোরের মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আশরাফুল ইসলাম (১৪) নামে এক কিশোরের গাছের সাথে বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার উপজেলার দৈয়া পাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় ছিল।

    আশরাফুল কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের আল আমিনের ছেলে এবং লালপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
    মৃতের পরিবার সূত্রে জানা যায়, আশরাফুল লালপুর উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়তো। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বাবার অটোরিকশা চালাতো। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। রাতে তিতাস থানা এবং গৌরিপুর ফাঁড়ি পুলিশকে মৌখিকভাবে জানান বাবা আল আমিন।

    তিনি জানান, স্কুল বন্ধ থাকায় ছেলে অটোরিকশা চালাতো। প্রায় সময় গৌরিপুরের কয়েকজন তাকে বিরক্ত করতো। একবার তার কাছ থেকে জোর করে টাকা-পয়সাও নিয়ে গেছে। ছেলে হত্যার বিচার চাই।

    গৌরিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, শুক্রবার গৌরিপুর ইউনিয়নের দৈয়াপাড়া গ্রামের নোমান সরকারের বাড়ির পুকুর পাড় থেকে মুখে স্কচটেপ প্যাঁচানো এবং গাছের সাথে হাত বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেছি। পাশে অটোরিকশাটিও ছিল। ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ