ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শেবাচিমের করোনা ওয়ার্ডে ১ জনের মৃত্যু

    শেবাচিমের করোনা ওয়ার্ডে ১ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১ জন রোগীর মৃত্যু হয়েছে। 

    শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪৩ জন রোগী। অপরদিকে মেডিকেল কলেজে আরটি পিসিআর ল্যাবে গত বৃহস্পতিবার রাতের সব শেষ রিপোর্টে রেকর্ড সর্বনিম্ন ৩.৫৮ ভাগ করোনা শনাক্ত হয়েছে। 

    মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৩৭ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৮ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ১ জন রোগীর। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪৩ জন রোগী। 
    এদিকে, শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত বৃহস্পতিবার রাতের সব শেষ রিপোর্টে ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩.৫৮ ভাগ। 

    এর আগের দিন বুধবার শনাক্তের হার ছিলো ৭.৬৯ ভাগ, মঙ্গলবার ৮.৯৫ ভাগ, সোমবার ৩.৭২ ভাগ, রবিবার ৫ ভাগ, শনিবার ১৫.৬০ ভাগ এবং গত শুক্রবার ৯.৫৮ ভাগ করোনা শনাক্ত হয়। 

    গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ