ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ

    আগৈলঝাড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৪শত মিটার অবৈধ কারেন্ট জাল ও ৭টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে । বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিন গৈলা গ্রামে উন্মুক্ত জলাশয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ জাল জব্দ করা হয় ।

    পরে আটককৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে বিনস্ট করে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাশেম। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, রোজিনা আক্তার, পেশকার সোহেল আমিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

     উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাশেম জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ