ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • মৃত্যুর ৫ বছর মুক্তির অনুমতি পেল দিতির সিনেমা

    মৃত্যুর ৫ বছর মুক্তির অনুমতি পেল দিতির সিনেমা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঢাকাই সিনেমার গুণী অভিনেত্রী পারভিন সুলতানা দিতির মৃত্যুর পাঁচ বছর পর তার অভিনীত সিনেমার ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। ‘এ দেশ তোমার আমার’ নামের এ সিসেমাটি নির্মাণ করেছেন এফ আই মানিক।


    বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

    ২০১৬ সালের ২০ মার্চ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিতি। এ সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।  

    ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে ঢাকাই সিনেমায় নাম লেখান দিতি। তার ক্যারিয়ারের প্রথম সিনেমা উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’।  

    দিতির শেষ সিনেমা ‘এ দেশ তোমার আমার’। প্রায় ১০ বছর আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। এরপর অনান্য কাজ শেষে সেন্সর ছাড়পত্র পেল সিনেমাটি। এতে করে দিতি অভিনীত সবশেষ সিনেমাটি মুক্তিতে আর বাধা রইলো না।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ