ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • একাধিক বিয়ে করেছেন যেসব বলিউড তারকা

    একাধিক বিয়ে করেছেন যেসব বলিউড তারকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিয়ে ও বিচ্ছেদ জীবনেরই অংশ। অন্য সাধারণ মানুষের মতো তারকাদের জীবনেও বিয়ে আসে, বিচ্ছেদ আসে। কেউ কেউ একের অধিক বিয়েও করেছেন। তেমন কয়েকজন বলিউড তারকাকে নিয়েই এই আয়োজন। চলুন জেনে নেওয়া যাক, বলিউডের কোন কোন তারকা জীবনে দুটি বা এর অধিক বিয়ে করেছেন… 

    সঞ্জয় দত্ত
    নানা বিতর্কে ঘেরা তার জীবন। তবুও দর্শকদের হৃদয়ের রাজা সঞ্জুবাবা। প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৭ সালে। স্ত্রীর নাম ছিল রিচা শর্মা। ১৯৯৬ সালে ভেঙে যায় সেই সংসার। এর দুই বছর পর সঞ্জয় বিয়ে করেন রিয়া পিল্লাইকে। সেই বিয়ে টিকেছিল ১০ বছর। ২০০৮ সালে বিবাহবিচ্ছেদ করেন তারা। সর্বশেষ ২০০৮ সালেই সঞ্জয় বিয়ে করেন মান্যতাকে। বর্তমানে এই সংসারেই আছেন মুন্নাভাই। 


    ধর্মেন্দ্র
    বলিউডের কিংবদন্তি অভিনেতা তিনি। ব্যক্তিগত জীবনে বিয়ে করেছেন দুটি। ১৯৫৪ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথম বিয়ে করেন ধর্মেন্দ্র। স্ত্রীর নাম ছিল প্রকাশ কৌর। ১৯৮০ সালে তিনি বিয়ে করেন বলিউডের ড্রিমগার্ল খ্যাত হেমা মালিনীকে। এখনো তাদের সংসার টিকে আছে। 

    আমির খান
    মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত এ অভিনেতা। দুটি বিয়ে করেছেন, দুটোতেই হয়েছে বিচ্ছেদ। প্রথম বিয়ে করেন রীনা দত্তকে। সেটা ১৯৮৬ সালের কথা। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর ২০০২ সালে ডিভোর্স করেন আমির। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন অভিনেতা। সেই বিয়েও ভাঙে ১৬ বছর পর গত জুলাই মাসে। 

    যোগিতা বালি
    বর্তমানে তিনি কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর স্ত্রী। ১৯৭৯ সাল থেকে সংসার করছেন তারা। তবে এর আগে ১৯৭৬ সালে কিশোর কুমারকে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। দুই বছর টিকেছিল সেই সংসার। 

    সাইফ আলী খান 
    পতৌদির ছোট নবাব তিনি। বলিউডে তার বিচরণ সেই নব্বই দশকের শুরুর সময় থেকে। ব্যক্তিগত জীবনে সাইফ প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী অমৃতা সিংকে। ১৯৯১ সালে তারা বিয়ে করেন। দীর্ঘ ১৩ বছর সংসার করার পর ২০০৪ সালে বিবাহবিচ্ছেদ করেন সাইফ-অমৃতা। এরপর সাইফ বিয়ে করেন কারিনা কাপুরকে। ২০১২ সাল থেকে তারা সুখে সংসার করছেন। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ