ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ, পার হতে হবে ৭টি ধাপ

    নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ, পার হতে হবে ৭টি ধাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবারই প্রথম নতুন নিয়মে কিশোরগঞ্জে ৯ নারীসহ ৬১ জন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। আর এজন্য তাদের প্রিলিমিনারি স্কিলিংস দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশআপ, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিংয়ের মতো সাতটি ধাপ পার হতে হবে। আর এসবে সফলভাবে কৃতকার্যদের মধ্য থেকে নিরপেক্ষভাবে কোটাপূরণসহ সব প্রার্থী বাছাই করা হবে। 

    এ নিয়োগের ক্ষেত্রে কোনোরকম দালালি ও অনিয়ম-দুর্নীতির ক্ষেত্রে জিরো ট্রলারেন্স থাকবে। সারা দেশের মতো কিশোরগঞ্জেও এ নতুন প্রক্রিয়ার নিয়োগে কঠোর ভূমিকা পালন করা হবে। 

    বৃহস্পতিবার দুপুর ১২টায় কিশোরগঞ্জের পুলিশ সুপারের অফিস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে হলে পার করতে হবে সাত ধাপ। ধাপগুলো হলো- প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ। 

    এই সাতটি ধাপের কোনো একটিতে অযোগ্য বিবেচিত হলে তিনি আর পুলিশে নিয়োগ পাবেন না। নিয়োগে দুর্নীতি, তদ্বির ও অনিয়মের অভিযোগ থেকে বের হতে আইজিপি ড. বেনজীর আহমেদ এমন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।

    এ নতুন নিয়মে কিশোরগঞ্জে ৬১ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেয়া হবে। যার মধ্যে ৫২ জন পুরুষ ৯ জন নারী।

    এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ