ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বলিউডে জয়ার বিপরীতে নওয়াজউদ্দিন

    বলিউডে জয়ার বিপরীতে নওয়াজউদ্দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় সমান তালে মাতিয়ে যাচ্ছেন তিনি। এবার বলিউডে ঘাঁটি গাড়তে চলেছেন এই অভিনেত্রী। নির্মাতা সায়ন্তন মুখার্জির একটি হিন্দি ওয়েব সিরিজ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে তার। এ ওয়েব সিরিজে বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করবেন তিনি।

    ভারতী একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলন ঘিরে এ সিনেমার ঘটনা আবর্তিত। ওই সময়ের বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন সায়ন্তন মুখার্জি। সিনেমায় চারু মজুমদারে ভূমিকায় অভিনয় করবেন নওয়াজ সিদ্দিকী। আর জয়া থাকবেন তার স্ত্রী লীলা মজুমদারের ভূমিকায়। আর পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর চরিত্রে দেখা যাবে রণিত রায়কে। এছাড়া তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকায় দেখা যাবে শক্তিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে।


    সিনেমায় জ্যোতি বসুর চরিত্রে বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল অথবা বোমান ইরানিকে দেখা যেতে পারে বলে জানিয়েন নির্মাতা সায়ন্তন মুখার্জি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ