ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • তারকাদের শুভেচ্ছায় সিক্ত ন্যানসি-মেহেদী দম্পতি

      তারকাদের শুভেচ্ছায় সিক্ত ন্যানসি-মেহেদী দম্পতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সংগীত তারকা নাজমুন মুনিরা ন্যানসি নতুন জীবন শুরু করেছেন। গীতিকবি মহসীন মেহেদীর সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। গেল আগস্টের শেষ সপ্তাহে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। তবে সে আয়োজনে শোবিজের তেমন কেউ ছিলেন না। তাই সবাইকে নিয়ে উৎসবমুখর এক আয়োজন করলেন ন্যানসি-মেহেদী দম্পতি। সেখানে হাজির হয়ে তাদেরকে শুভেচ্ছায় সিক্ত করলেন তারকারা।

    বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ন্যানসি ও মেহেদীর বিবাহোত্তর সংবর্ধনা। এতে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন তাদের ঘনিষ্ঠজন, শোবিজের তারকা ও সংবাদকর্মীরা।

    ন্যানসি-মেহেদীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে এদিন হাজির হন সংগীত তারকা হাবিব ওয়াহিদ, কনা, আঁখি আলমগীর, বাপ্পা মজুমদার, তানিয়া হোসেন, অভিনেতা সুমন পাটোয়ারি, গায়িকা দিনাত জাহান মুন্নী, ফেরদৌস ওয়াহিদ, গীতিকবি কবির বকুল, সংগীত পরিচালক শওকত আলী ইমনসহ অনেকেই।

    ন্যানসির স্বপ্ন ছিল তিনি জমকালো সাজে বিয়ে করবেন। সেই স্বপ্নটা পূরণও হয়েছে। বিবাহোত্তর সংবর্ধনায় তাকে দেখা গেছে নজরকাড়া সাজে। তার পরনে ছিল জমকালো শাড়ি, আর তার স্বামী মেহেদীর পরনে ছিল শেরওয়ানি।

    এর আগে ঘরোয়া আয়োজনে গায়ে হলুদ অনুষ্ঠান করেছেন তারা। সেখানেও ন্যানসি নিজেকে জাঁকজমকপূর্ণ সাজে সজ্জিত করেছিলেন। সেসব ছবি অন্তর্জালেও ছড়িয়ে পড়েছে।

    উল্লেখ্য, গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে সম্পর্ক হয় ন্যানসির। মেহেদী একজন গীতিকার, পাশাপাশি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ