ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কলাপাড়ায় প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের কর্মশালা

    কলাপাড়ায় প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের কর্মশালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকরণ প্রকল্পের আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও কলাপাড়া উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এবং সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) ও সুশীলন এর সহযোগিতায় বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা।

    কর্মশালার শুরুতে বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সুশীলনের উপ-পরিচালক মোঃ রফিকুল হক। কর্মশালায় ১২ টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থাপিত ৪৮ টি ভালো শিখনগুলোর মধ্য থেকে সেরা ৫ টি ভাল শিখন ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়। 

    স্বাস্থ্যকর গ্রাম তৈরী। (মিঠাগঞ্জ ও ধুলাসার ইউনিয়ন), ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা গ্রহন। (বালিয়াতলী ও টিয়াখালী ইউনিয়ন), ইউনিয়ন পরিষদের উদ্যোগে কুমিরমারা ও পাখিমারা বাজারের সংযোগ ভাসমান সেতু স্থাপন। (নীলগঞ্জ ইউনিয়ন), ইউনিয়ন পরিষদের উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা। (লালুয়া ইউনিয়ন) ও সুপেয় পানি সরবরাহ। (চাকামাইয়া ইউনিয়ন)।
    ওই কর্মশালায় উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যসহ মোট ৪৫ জন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহন করেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ