ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

    গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে সিদ্দিকুর রহমান সিকদার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার রাতে রাজাপুর থানায় মামলা দায়ের করলে গ্রামের বাড়ি থেকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। সিদ্দিকুর রহমান শুক্তাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কেওতা গ্রামের মৃত  মোহাম্মদ আলী সিকদারের ছেল। 

    গৃহবধূর বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কেওতা মাদ্রাসার সামনের একটি দোকানে বিকাশ থেকে টাকা তুলতে যান ওই নারী। এ সময় সিদ্দিকুর রহমান তাকে কাজ শেষে বাড়িতে গিয়ে কথা শুনতে বলেন। ওই গৃহবধূ সিদ্দিকের বাড়িতে যায়। এ সময় ঘরে কেউ ছিল না। পরে ঘরের দরজা বন্ধ করে ওই নারীর শ্লীলতাহানি ঘটায় এবং ধর্ষণচষ্টা করেন সিদ্দিক। কৌশলে সিদ্দিকের ঘর থেকে ওই নারী বেড়িয়ে আসেন। পরে ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালেও তারা এ ঘটনার বিচার করতে অপারগতা প্রকাশ করেন। পরে নিরুপায় হয়ে ওই নারী মঙ্গলবার রাতে থানায় মামলা করেন। 

    গৃহবধূ অভিযোগ করেন, সিদ্দিক আমাকে তাদের বাড়িতে যেতে বলে, সে বিবাহিত বাসায় স্ত্রীও থাকার কথা। আমি তাদের বাসায় ঢুকলে কাউকে দেখতে না পেয়ে বের হয়ে যাওয়ার সময় সে আমাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা করে। আমি পানি খাবো বলে কৌশলে ঘর থেকে বের হয়ে যাই। আমি সিদ্দিকের বিচার দাবি করছি।  

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘গৃহবধূকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বুধবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ