ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • দুই শিশুকে ধর্ষণ, ধর্ষকের ৬০ বছরের কারাদণ্ড

    দুই শিশুকে ধর্ষণ, ধর্ষকের ৬০ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষণের মামলায় ধর্ষক আবু সালামকে (৫৫) ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি এ মামলার একমাত্র আসামি।

    আবু সালামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোস্তম আলী জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

    এছাড়া তাকে দুটি ধারায় ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    দণ্ডপ্রাপ্ত আসামি আবু সালাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব বীরনগর গ্রামের মৃত বাচ্চু মোল্লার ছেলে। জামিনে বের হয়ে পলাতক থাকা আসামি আবু সালামের অনুপস্থিতেই মঙ্গলবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।

    আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালের ১৪ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে ওই দুই শিশু জেলার পাঁচবিবি উপজেলার বীরনগর পূর্বপাড়া গ্রামের মোজাফফর হোসেনের বাড়িতে দুধ আনতে যায়। তারা দুধ নিয়ে নিজ বাড়ি ফেরার পথে সোয়া ১১টার দিকে ওই এলাকার আবু সালাম নামে এক ব্যক্তি শিশু দুটিকে টিভি দেখার প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে যায়। ওই সময় লম্পট আবু সালাম শিশু দুটির হাতে ১০ টাকা করে মোট ২০ টাকা দিয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে চাকু দিয়ে ভয় দেখিয়ে পর্যায়ক্রমে শিশু দুটিকে ধর্ষণ করে।

    পরবর্তীতে শিশু দুটিকে আহতাবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয় এবং তাদের দেয়া তথ্যানুসারে লম্পট আবু সালামকে পুলিশ গ্রেফতার করে। এরপর আসামি আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

    রায় ঘোষণার পর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী সাংবাদিকদের জানান, দুই শিশু ধর্ষণের মামলায় আসামি আবু সালামকে ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে আসামি আবু সালাম এখন পর্যন্ত পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ