ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • ঝালকাঠিতে তাবলিগের ৬ মুসল্লিকে অচেতন করে চুরি

    ঝালকাঠিতে তাবলিগের ৬ মুসল্লিকে অচেতন করে চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির একটি মসজিদে তাবলিগ জামাতে আসা ৬ মুসল্লিকে অচেতন করে টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ১টার দিকে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা মাদ্রাসা জামে মসজিদে এ ঘটনা ঘটে। সোমবার সকালে অচেতন ব্যক্তিদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

    অসুস্থ মুসল্লিরা হলেন, মো. আক্কাস আলী, মো. লিয়াকত হোসেন, মো. আব্দুলাহ, আবুল হাসেম, আলাল হোসেন ও আশ্রাফুল ইসলাম। তাবলিগ জামাতের মুসল্লি মো. শহিদুল্লাহ জানান, শনিবার সকালে ময়মনসিংহ জেলার ফুলপুর থেকে ১৫ জনের একটি তাবলিগ জামাত ঝালকাঠির রাজপাশা মসজিদে আসেন। 

    রবিবার দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তরা ৬ মুসল্লির নাকে চেতনা নাশক ওষুধ স্প্রে করে অজ্ঞান করেন। তাদের সঙ্গে থাকা টাকা পয়সা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে অন্য মুসল্লিরা অসুস্থ অবস্থায় তাদের সদর হাসপাতেল এনে ভর্তি করেন। 

    শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ফোরকান আলী বলেন, বিষয়টি জানার পরে মসজিদে খবর নিতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ