ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • শিশু নির্যাতনের অভিযোগ

    ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

    ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিশু নির্যাতনের অভিযোগে ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর শাহআলম খান ফারসুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

    পুলিশ জানায়, পালবাড়ি এলাকার কাঠ ব্যবসায়ী রাশেদুল ইসলাম মিলনের সঙ্গে পুরনো বিরোধ ছিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহআলম খান ফারসুর। এরই জের ধরে ফারসু লোকজন নিয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে মিলনের বাসায় ঢুকে তাকে খুঁজতে থাকে। 

    এ সময় তিনি বাসায় ছিলেন না। ক্ষুব্ধ সাবেক এ জনপ্রতিনিধি ও তাঁর লোকজন মিলনের ৬ বছরের শিশুপুত্র নাজিব সেহজাদকে হাতুড়ি এবং লাঠিদিয়ে পিটিয়ে আহত করে। এমনকি ওই শিশুর গলাটিপে ধরে মাটিতে আছার মারে তারা। শিশুর চিৎকার শুনে মিলনের বন্ধু মেহেদী হাসান (৩২) এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

    এ ঘটনায় রবিবার রাতে সাবেক কাউন্সিলর শাহআলম খান ফারসুসহ ১৪ জনের নামে ঝালকাঠি থানায় মামলা করেন কাঠ ব্যবসায়ী রাশেদুল ইসলাম মিলন। পুলিশ রাতেই পালবাড়ি এলাকা থেকে ফারসুকে গ্রেপ্তার করে। ফারসু পশ্চিম ঝালকাঠি এলকার পনু খানের ছেলে। 

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, মামলা দায়েরের পরপরই এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ