ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

করোনার টিকার আওতায় ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ জন

করোনার টিকার আওতায় ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ জন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


দেশে এ পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে একটি ডোজ নিয়েছেন ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ এবং দুটি ডোজ নিয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জন মানুষ। 

এক ডোজ টিকা নেওয়াদের মধ্যে পুরুষ ১ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৩২০ আর নারী ৯০ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন। দুই ডোজ  টিকা নেওয়াদের মধ্যে পুরুষ ৮০ লাখ ৫১ হাজার ৩৬০ আর নারী ৫৮ লাখ ৩ হাজার ৬৮৬ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়া হয়েছে ১ কোটি ২৩ লাখ ১৫ হাজার ১২৩ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হয়েছে ১ লাখ ৯১১ ডোজ। 

চীনের সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ২০৫ ডোজ। আর মডার্নার টিকা দেওয়া হয়েছে ৪৮ লাখ ২২ হাজার ৫২২ জনকে। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ৬ লাখ ৩ হাজার ৫২২ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৪৫ হাজার ১৯৭ জন নিবন্ধন করেছেন।  


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন