ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • বরিশাল নগরীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

    বরিশাল নগরীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাশিপুরে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানাধিন কাশিপুর বাজার সংলগ্ন পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে কাশিপুর চৌমাথা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের (বরিশাল মেট্রো-ট ১১-০২৩১) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক মো. আব্দুস সাত্তার গুরুত্বর আহত হন। গুরুত্বর আহত অবস্থায় আব্দুস সাত্তারকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয়রা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    স্থানীয়রা জানিয়েছেন, ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছে।

    বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক আহত হন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে, সেটিকে আটক করার চেষ্টা চলছে বলে জানান ওসি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ