ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • দেশে ৭ মাসে সড়ক দুর্ঘটনায় ৩০৯৫ নিহত   

    দেশে ৭ মাসে সড়ক দুর্ঘটনায় ৩০৯৫ নিহত   
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা দিনে দিনে বাড়ছে। চলতি বছরের ৭ মাসে সড়ক দুর্ঘটনায় তিন হাজার ৯৫ জন নিহত হয়েছে বলে পুলিশের এক প্রতিবেদনে উঠে এসেছে। যা ২০২০ সালের তুলনায় অনেক বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

    নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা কয়েকজন মনে করছেন, করোনা মহামারিতে সড়কে বাস-মিনিবাস বন্ধ থাকায় মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন চলাচল করায় সড়ক দুর্ঘটনা বেশি ঘটেছে। এ কারণে সাত মাসেই সড়ক দুর্ঘটনায় গত বছরের তুলনায় বেশি মানুষ মারা গেছেন।

    পুলিশের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের সাত মাসের মধ্যে মে মাসেই সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ঘটেছে। গত বছরের প্রথম সাত মাসে দুই হাজার ২শ’ ১১ জন সড়ক দুর্ঘটনায় নিহত হলেও চলতি বছরের প্রথম ৭ মাসে এ সংখ্যা বেড়ে তিন হাজার ৯৫ জন হয়েছে।

    জানা গেছে, করোনার কারণে মহাসড়কে বেশকিছু দিন বাস ও মিনিবাস বন্ধ থাকায় ইজিবাইক, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন ছোট যানবাহন চলেছে। এতে সড়কে দুর্ঘটনা বেড়েছে। ব্যস্ত মহাসড়কে মালবাহী যানবাহনের চলাচল অব্যাহত থাকায় সংঘর্ষ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

    গত ২৩ মে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, ঈদের সময় দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও, ১৫ দিনে ৩১৮টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৩২৩ জন নিহত হয়েছেন।

    নিরাপদ সড়ক চাই'-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১৬ সালের পর সারাদেশে মোটরসাইকেলের সংখ্যা বাড়ায় সড়ক দুর্ঘটনা বেড়েছে। সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটছে।

    এমবি

    সর্বশেষ