ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • ‘মোটরসাইকেল-ইজিবাইকের কারণে সড়ক দুর্ঘটনা ৪০ ভাগ বেড়েছে’

    ‘মোটরসাইকেল-ইজিবাইকের কারণে সড়ক দুর্ঘটনা ৪০ ভাগ বেড়েছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘গত অর্থবছরের চেয়ে এ বছর মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়ক দুর্ঘটনা ৪০ ভাগ বেড়ে গেছে। সড়ক নিরাপত্তা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বব্যাংকও এ ব্যাপারে সতর্ক।’

    আজ রবিবার সকালে গাজীপুর সড়ক বিভাগের আওতাধীন ৬টি সেতু ও মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন ৩টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী ঢাকা বিভাগের কামাড়পাড়া, ধলাগড়া, পাথরধারা, শালদহপাড়া, ফুলবাড়িয়া ও বেগুনবাড়ি এই ৬টি সেতু উদ্বোধন করেন।
    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য বেনজির আহমদ, সড়ক পরিবহন সচিব মো. নজরুল ইসলাম।

    মন্ত্রী বলেন, ‘ফরিদপুর থেকে কুয়াকাটা পর্যন্ত এখন আর কোনো ফেরির দরকার নেই। পায়রাসহ সব সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী অর্থবছরে পদ্মা সেতু, গাজীপুরের বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পসহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের কাজ শেষ হবে।’


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ