ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • ‘যেখানে সংক্রমণ বাড়বে সেখানের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে’

    ‘যেখানে সংক্রমণ বাড়বে সেখানের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগমুহূর্তে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোথাও যদি সংক্রমণের হার বাড়ার আশঙ্কা দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কারণে তাহলে কিন্তু আমাদের আবার সেই সিদ্ধান্ত নিতে হবে। যেখানে সমস্যা হবে সেই শিক্ষাপ্রতিষ্ঠান সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে।

    আজ শনিবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে জামালপুর পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

    বিশ্বের কোথাও কোথাও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সংক্রমণ বাড়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আগামীকাল থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছি। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রত্যেক অভিভাবককে তার সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর আগে নিশ্চিত হবেন যে বাড়িতে কেউ করোনা আক্রান্ত নেই। যে শিক্ষার্থীটি যাচ্ছে প্রতিষ্ঠানে তার করোনার কোনো উপসর্গ নেই। এই বিষয়গুলো নিশ্চিত করেই তাকে মাস্ক পরিয়ে তারপরে তাকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবেন।

    তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করবে। তারা অনুসরণ করছে কিনা তা স্থানীয় পর্যায়ে কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলেরই দায়িত্ব রয়েছে এটি দেখার। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাঠপর্যায়ে যারা কাজ করছেন তারাও তা মনিটর করবেন। তার মাধ্যমেই আমরা চেষ্টা করবো যেন কোনোভাবেই করোনা সংক্রমণের হার বেড়ে না যায়। আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক তাদের সুরক্ষার বিষয়টি অবশ্যই সরকার বিবেচনায় নিয়েছে।

    দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যদিও আমাদের শিক্ষা কার্যক্রম চলেছে অনলাইনে, টেলিভিশনে এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে। তারপরেও শিক্ষর্থীরা তাদের সমবয়সীদের সাথে মেলামেশা করতে পারেনি। চলাফেরা করতে পারেনি। স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। কাজেই তাদের শারীরিক, মানসিক নানান ধরনের সমস্যার কথা চিন্তা করে আমরা এই করোনার সংক্রমণ কিছুটা থাকা সত্তে¡ও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আপনাদের সর্বাত্বক সহযোগিতা চাই। এই নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ যারা তাদের জীবন যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে যাবো।

    শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ আজকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই আমরা এই অর্জন করেছি। বাংলাদেশের সকলক্ষেত্রে উন্নয়নের মূল হাতিয়ার এই শিক্ষা। শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষায় আজ যে প্রগতি সূচিত হয়েছে। তার ওপর ভিত্তি করেই আমাদের আগামীর প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ