ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা
  • কাঠালিয়ায় ৫০ বছরেও নির্মিত হয়নি রাস্তা: ক্ষোভে ধানচাষ  

    কাঠালিয়ায় ৫০ বছরেও নির্মিত হয়নি রাস্তা: ক্ষোভে ধানচাষ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মায়ারাম গ্রামের বাসিন্দাদের দীর্ঘ ৫০ বছর যাবৎ ১২ মাসই পানি ও কাঁদা ভেঙ্গে চলছে তাদের জীবন-যাপন। এ  গ্রামে দীর্ঘ দিনেও নির্মিত হয়নি কোন রাস্তা। বছরের যে কোন মৌসুমে হাটু সমান পানি ও কাদা ভেঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। জনপ্রতিনিধিদের আশার বানীতে যুগের পর যুগ রাস্তা নির্মিত না হওয়ায় ক্ষোভে ও কষ্টে গ্রামবাসী রাস্তার উপর ধানের চারা রোপন করেছেন। 

    সরেজমিনে গিয়ে জানা যায় ঐ উপজেলার ৪নং কাঠালিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মায়ারাম গ্রামটি থেকে দূর্ভোগ উপেক্ষা করে শিক্ষার্থী, নারী, শিশু ও রোগীদের চলাচল করতে হচ্ছে। ফলে  গ্রামবাসী ক্ষোভে ও কষ্টে চলতি বছর পানি নিমিজ্জিত ঐ রাস্তায় ধানচাষ করেছেন। তাদের দাবী অল্প সময়ের মধ্যে রাস্তাটি নির্মাণ করে এলাকাবাসীকে পানিবন্ধী থেকে মুক্ত করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

    এ ব্যাপারে  ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার দুর্ভোগের কথা স্বীকার করে জানান রাস্তাটি নির্মাণ করাসহ ঐ গ্রামের উন্নয়ণের  আশ্বাস দেন ।  ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ফয়সাল আহমেদ মিঠু বলে  পানিতে নিমিজ্জিত মায়ারাম গ্রামের সমস্যা অল্প সময়ের মধ্যেই এর সমাধানের চেষ্টা করব।
     

     

     

    আসাদুজ্জামান সোহাগ/এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ