ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • সিংহলী গানে নেচে ভাইরাল কে এই তরুণী?

    সিংহলী গানে নেচে ভাইরাল কে এই তরুণী?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শ্রীলঙ্কায় খুবই জনপ্রিয় প্রেমের গান ‘মানিকে মাগে হিঠে’। সিংহলী ভাষায় ইওহানি ডি’সিলভার কণ্ঠে সেই গান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে অলিগলিতে অনবরত বেজে চলেছে।

    তারকা থেকে সাধারণ মানুষ— সবাই সেই গানে পা মিলিয়েছেন। সম্প্রতি এই গানের সঙ্গে নেচে আলোচনায় এসেছেন এক বিমানবালাও।


    ফাঁকা বিমানে বিমানবালার পোশাক এবং তার উপরে চাপানো পিপিই পরেই ‘মানিকে মাগে হিঠে’ গানে নাচতে শুরু করেন তিনি। তার সেই ছোট্ট ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। ওই বিমানবালার নাম আয়াত। তিনি ইন্ডিগো বিমানের কর্মী। এছাড়া আরও অনেক পরিচয় রয়েছে তার।

    ইনস্টাগ্রামে নিজেকে একজন উদ্যোগী এবং ভিডিও ক্রিয়েটর বলে বর্ণনা করেছেন এই বিমানবালা।

    ছবি তুলতে ভালোবাসেন আয়াত। ভালোবাসেন বেড়াতে যেতেও। ইনস্টাগ্রামে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ছবি থেকেই সেটা পরিষ্কার।

    আয়াত ইউটিউবারও। ‘লাইফ ক্যামেরা আফ্রিন’ নামে তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। কখনও বেড়াতে যাওয়ার ভিডিও, কখনও মেকআপের ভিডিও কিংবা কোনো গানে নাচ করে সেই ভিডিও আপলোড করেন তিনি। আফ্রিন তার ডাক নাম। ইনস্টাগ্রামে তাই নিজের নাম আয়াত ওরফে আফ্রিন লিখে রেখেছেন।

    ১৯৯৮ সালে দিল্লিতে জন্ম আয়াতের। পরিবারের সঙ্গে দিল্লিতেই থাকেন। খেতে ভালোবাসেন। পছন্দের বলিউড তারকা শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফ। তবে নাচের কথা উঠলে নোরা ফাতেহি ছাড়া আর কাউকেই ভাবতে পারেন না তিনি।

    আগে টিকটক-তারকা ছিলেন আয়াত। টিকটকে প্রচুর ভিডিও বানাতেন। ভারতে টিকটক নিষিদ্ধ হয়ে যাওয়ার পর তিনি ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নেন। সম্প্রতি ওই চ্যানেলটি খুলেছেন। মাত্র কয়েক দিনে তার ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা হাজারের কাছাকাছি পৌঁছেছে।

    সূত্র: আনন্দবাজার
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ