ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা আ.লীগ নেতার

    কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা আ.লীগ নেতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোটরসাইকেল দুর্ঘটনায় একটি হাত ভেঙে যায় মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুলের (৫০)। টাকার বিনিময়ে সেই ভাঙা হাত টিপে দেওয়ার জন্য এক কলেজছাত্রীকে রাখেন তিনি। বৃহস্পতিবার হাত টিপে দেওয়ার সময় ওই কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মনোরঞ্জন শীল। শুক্রবার বিকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

    নকুল উপজেলার শিবালয় নতুন পাড়ার মৃত মঙ্গল শীলের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী নিজেই শিবালয় থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে।

    এদিকে দলের সাংগঠনিক সম্পাদক গ্রেফতারের এ ঘটনায় শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, বিষয়টি আমি অবগত না। ঘটনা সত্য হলে দলীয় ফোরামে কথা বলে সবার সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নকুল শীলের একটি হাত ভেঙে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাড়ি আসেন। এসময় অসহায় এক কলেজছাত্রীকে প্রতিদিন তিনশত টাকা দিয়ে নিজের হাত টিপে নিতেন মনোরঞ্জন শীল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে হাত টিপে দিতে গেলে নকুল জোর করে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় কলেজছাত্রীর চিৎকারে বাড়িতে অন্য ঘরে থাকা তার স্ত্রী এগিয়ে আসলে তাকে ছেড়ে দেয়।

    ভুক্তভোগীর মা বলেন, এ ঘটনার পর নকুল আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে কাউকে কিছু না বলতে নিষেধ করেন। কাউকে কিছু বললে কিংবা পুলিশকে জানালে সমস্যা হবে বলে নানা হুমকি-ধমকি দেয় এবং বলে থানায় অভিযোগ দিয়ে কোনো লাভ নেই। নকুল অনেক আগে থেকেই একজন কুচরিত্রের লোক। ইতিপূর্বে আমাকেও কুপ্রস্তাব দিয়েছিল। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

    শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। পরে আসামি নকুল শীলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ